মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় দুই শহীদ পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সোহেল রানা ও শহীদ হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন।

রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা হলরুমে শহীদ হৃদয়ের বাবা রাজু আহমেদ ও শহীদ সোহেল রানার বাবা মো. মোত্তালেব হোসেনের হাতে ৫০ হাজার করে দুই পরিবারকে মোট এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া থানার ওসি মো. আসমাউল হক, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক প্রমুখ।

এর আগে ৭ সেপ্টেম্বর উপজেলার হাজীপুর নিজ বাড়িতে উপস্থিত হয়ে শহীদ রমজান আলী’র পরিবারকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

উল্লেখ, বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে নিহত হন সিংড়া উপজেলার রমজান আলী, সোহেল রানা ও হৃদয় আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর