মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় দূর্গোৎসব উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডাহিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউপির সাবেক চেয়ারম্যান মো. বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম প্রমুখ।
পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদ মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার, সহ-সভাপতি এডভোকেট সুনীল কুমার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার।
এসময় ক্ষতিগ্রস্ত ১১ হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ৮২টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর