সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে নদী দিবস পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৭ অপরাহ্ন

বিশ্ব নদী দিবস উপলক্ষে আন্তঃ সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার ও চাটমোহর বড়াল নদীকে মুক্ত করার দাবীতে পাবনার চাটমোহরে নদী দিবস পালন করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বড়াল রক্ষা আন্দোলনের আয়োজনে বড়াল বিদ্যা নিকেতনে বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাটমোহরে নদী দিবস পালনে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। নদী দিবসে আলোচনায় অংশনেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক বেলাল হোসেন স্বপন, দর্পন (অনলাইন) টিভির সম্পাদকদ্বয় সঞ্জিত চক্রবর্তী সোনা ও রফিক ইসলাম, বড়াল রক্ষা আন্দোলনের সাজেদুল ইসলাম মাস্টার, শিল্পী মিলন রব, চাটমোহর যুব সোসাইটির সভাপতি শেখ জাবের আল শিহাব, কল্প কবিতা কেন্দ্রের সাইফুজ্জামান সজল সহ আরো অনেকেই।

আলোচনায় বক্তারা আন্তঃ সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার ও বড়াল নদীকে দখল ও দূষন মুক্ত করার বিষয়ে জোর দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর