মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় রাতের আঁধারে পুকুরের মাছ নিধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় রাতের আঁধারে দুই বিঘার একটি পুকুরের মাছ নিধন করার অভিযোগ উঠেছে পুকুরের লিজদাতার বিরুদ্ধে। সোমবার গভীর রাতে উপজেলার শ্রীঘন্টা গ্রামের মসজিদের লিজকৃত একটি পুকুরে এ ঘটনা ঘটেছে। এতে মাছচাষীর প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে মঙ্গলবার দুপুরে ৩জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মাছচাষী মো. মামুনুর রশিদ।

মাছচাষী মো. মামুনুর রশিদ জানান, শ্রীঘন্টা গ্রামের মসজিদের পুকুর লিজ নেয় মো. মানিকসহ আরেকজন। পরে তাদের কাছ থেকে আমি আবার লিজ নিয়ে পুকুরে মাছ চাষ করে আসছি। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় পুকুরে মাছে খাবার দিয়ে বাড়িতে চলে আসি। পরেরদিন মঙ্গলবার সকালে খবর পাই পুকুরের মাছ নিধন করেছে শ্রীঘন্টা গ্রামের মো. মানিক, মো. সাজ্জাদ ও মো. মোজাম হোসেন। এতে আমার প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধন হয়েছে।

অভিযুক্ত মো. মানিক বলেন, মসজিদের পুকুর আমি ৯৮ হাজার টাকায় লিজ নিয়েছি। আমার পুকুরের মাছ আমিই মেরেছি।

এ ব্যাপারে সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকবর আলী বলেন, ভূক্তভোগী মাছচাষী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর