মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে ইলসামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুদাসপুর উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ছাত্র-জনতার ওপর গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ওই গণসমাবেশ হয়।

“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকেলে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে আয়োজিত ওই গণসমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ কোরবান আলী শেখের সভাপতিত্বে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও. আবুল কালাম আজাদ, মাও. মোহাম্মদ আলী সিদ্দিকী, ক্বারী মুহাম্মদ মকবুল হোসেন, হযরত মাও. রেজাউল করিম নাটোরী, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মাও.ফরিদুল ইসলাম, মুফতি আব্দুল আহাদ, মাও. আনোয়ার হোসাইন ফরিদী, মাও. ক্বারী আব্দুল কাদের, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আজহার আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি জামিল মাহফুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর