সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে গুমানি নদী থেকে অবৈধ সোঁতী অপসারণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার চিনাভাতকুর এলাকায় গুমানি নদীর থেকে অবৈধ সোঁতি জালের বাঁধ অপসারণ করেছে চাটমোহর উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গুমানি নদীর উপরে অবৈধভাবে সোঁতিবাধ দিয়ে নির্বিচারে চলনবিল অঞ্চলের ছোট বড় মাছ ও জলজ প্রাণী শিকার করা হচ্ছে। এরকম একটি অভিযোগের ভিত্তিতে চাটমোহর মৎস্য অফিস ও থানা পুলিশ সহ গুমানি নদীতে অভিযান পরিচালনা করা হয়। নদীর ভেতরে অবস্থিত সোঁতিবাধ কেটে ফেলা হয়। এ সময় সোঁতিতে ব্যবহৃত বিশেষ ধরনের জাল আটক ও আটক কৃত জাল পুড়িয়ে ধ্বংস করার কথা বলেন প্রশাসন। ভ্রাম্যমান চলাকালিন সোঁতিবাধের মালিক বা কর্মচারি কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর