সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

কানাডার প্রধানমন্ত্রীর নামে ভূয়া জন্মসনদ তৈরির প্রধান আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

পাবনার সুজানগরে ইউনিয়ন পরিষদ থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভূয়া জন্মসনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নিলয় পারভেজ ইমনকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পাবনার কাচারী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান।
নিলয় পারভেজ ইমন সুজানগরের আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদেই টাকার বিনিময়ে ভূয়া সনদ তৈরি করতেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেফতারকৃত ইমন টাকার বিনিময়ে জন্ম ও মৃত্যু সনদ সহ নানাধরণের ভূয়া সনদ তৈরি করতেন। এরই অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাসে বিপুল অর্থের বিনিময়ে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর নামে ভূয়া জন্মসনদ তৈরি করে দেন। এ নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনা তদন্তে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরে প্রাথমিকভাবে এঘটনায় কম্পিউটার অপারেটর ইমনের সংশ্লিষ্টতা ও ইউপি সচিবের তদারকি গাফিলতির প্রমাণ মেলে। পরে ওই মাসের ২৩ তারিখে তাদের আসামি করে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে তারা পলাতক ছিলেন।
এব্যাপারে র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান বলেন, জিজ্ঞাসাবাদে এঘটনার দায় সে স্বীকার করেছে। প্রস্তুতি শেষে তাকে আমিনপুর থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর