সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে মন্দিরে ৩টি প্রতিমা ভাঙচুরের অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিম পাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে রাতের আঁধারে তিনটি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চাটমোহরের ইউএনও, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নেতৃত্ব স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগের দিন সোমবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী কুটিশ্বর দেব জানান, মন্দির ঘরের তালা ভাঙ্গতে না পেরে বাহির থেকে জানালার গ্রীল দিয়ে লোহার রড জাতীয় কিছুর আঘাতে মহাদেব সহ তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পূজারিরা মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখে বিষয়টি তাকে অবহিত করে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

চাটমোহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মন্দিরে রাতের আঁধারে তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে। এ ধরনের নাশকতাকারীকে কোন ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর