সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন পৌর প্রশাসক

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন

পরিচ্ছন্নতা আমাদের শক্তি। অপরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ডেঙ্গুসহ অনেক রোগ জীবাণু থেকে রক্ষা পেতে এবং পৌর সৌন্দর্য ফিরে আনতে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

পাবনা ফরিদপুর পৌরসভার প্রাণ কেন্দ্রে বড়াল নদী থেকে একটি শাখা জোলা রয়েছে। কালের বিবর্তনে সে জোলা আজ হারিয়ে যেতে বসেছে।দুই পাশ থেকে দখল আর কুচুরী পানা, বিভিন্ন গাচগাছালী সহ ময়লা আর্বজনায় ভরপুর এই জোলা।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসক ফরিদপুর পৌরসভা পাবনা মো: সানাউল মোর্শেদ পৌর প্রশাসনের উদ্যোগে সরকারি জোলার দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সরকারি জোলার দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেতৃত্ব দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পৌরসভার সকল কাউন্সিল, কর্মকর্তা, কর্মচারী,ফরিদপুর ইউনাইটেড স্টুডেন্ট এসোসিয়েশনের সকল সদস্য সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।

এর আগেরদিন বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ফরিদপুর উপজেলা চত্ত্বর সহ বিভিন্ন ওয়াডে মশক নিধন স্প্রে করা হয়। এ সময় ময়লা-আর্বজনা ড্রেন বা জোলায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পৌরবাসির প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তিনি। প্রশাসক মো: সানাউল মোর্শেদ বলেন, ‘পৌরশহরের বাসিন্দারাই কিন্তু এই শহরের মালিক। সবাই সবার অবস্থান থেকে যদি আমরা সচেতন থাকি তাহলেই শহরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর