সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল ফেনসিডিলসহ  মো. হেলাল উদ্দিন (৪৮) নামের এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। সোমবার ( ২ সেপ্টেম্বর ) রাত পৌনে ৮ টার সময় উপজেলার ঈশ্বরদী পাবনা মহাসড়কের দেওয়ান দিকশাইল মোড়ের মো. লোকমান হোসেন ডাবলুর মুদী দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃতর আসামী হলেন, ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকার মৃত সোবহান ফকিরের ছেলে মো. হেলাল উদ্দিন। আটকের সময় ৩৭ বোতল ফেনসিডিল, একটি সিমকার্ডসহ মোবাইল ফোন, মাদক বহন কাজে ব‍্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ ১০,৩০০ টাকা আসামির কাছ থেকে উদ্ধার করে র‍্যাব। ঘটনা সত্যতা নিশ্চিত করেন, পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। তিনি বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর