সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে চেয়ারম্যানের দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও গুনাইগাছা ইউনিয়নবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য দেন, হাবিবুর রহমান, বজলুর রহমান, মোহাম্মদ হাজী, মোজাম্মেল হোসেন, স্বপন হোসেন, আব্দুস সালাম, আবুল কাশে রিন্টু এনামুল হক প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চেয়ারম্যান থাকা কালে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। স্থানীয় মাদরাসা, হাইস্কুলে নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন। অনেক মানুষকে মারধর, মামলায় জড়ানোসহ নানাভাবে হয়রানী করেছেন। তাই সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সকল অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেন এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন সবই নিয়ম মাফিক করেছি। এখন কতিপয় লোকজন এসব অপপ্রচার করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর