মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও প্রীতি সমাবেশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতার রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টায় চৌগ্রাম স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান।

চৌগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুলের সভাপতিত্বে ও জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মো. ইউসুফ আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন, অধ্যাপক সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ.ব.ম. আমান উল্লাহ্, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর সেক্রেটারী মো. মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের প্রচার ও যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর