মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাহিদ শেখ-কে হত্যা চেষ্টার বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন

পাবনা মালিগাছা ইউনিয়ন পরিষদের ৭নং ইউপি সদস্য নাহিদ শেখ-কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলার অভিযোগ এনে যুবলীগ নেতা বর্তমান চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলীর বিচার ও শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে পাবনা প্রেস ক্লাব অডিটোরিয়াম এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাহিদ শেখের ছোট বোন মোছা. রিনা খাতুন, লিখিত বক্তব্য তিনি বলেন, অভিযুক্ত চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে নামে বে নামে অবৈধ সম্পত্তির মালিক হয়েছে। মুনতাজের বিরুদ্ধে কোন কথা বললেই সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকার সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করে। তিনি বলেন, গত ২৮ তারিখে আমার ভাই নাহিদসহ আরও ৪ ইউপি সদস্য তার অন্যায়ের প্রতিবাদ ও তার কাছে বেতন চাইতে গেলে চেয়ারম্যান মুনতাজের নেতৃত্বে ৪ জন ইউপি সদস্যসহ আমার ভাইয়ের উপর হামলা করে। এতে আমার ভাই গুরতর আহত হয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তি আছে। ভাইয়ের হত্যা চেষ্টার ঘটনায় সুষ্ঠ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মালিগাছা ৭নং ওর্য়াডের ইউপি সদস্য নাহিদের বাবা জিন্নাত শেখ, ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য মো. মাসুদ রানা, ১ নং ওর্য়াডের ইউপি সদস্য মুনছুর, ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য আনজারুল ইসলাম আনজার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর