মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় দুই ডায়াগস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়া ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ ও জননী ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সিংড়া ডায়াগনস্টিক সেন্টারে তাপমাত্রা সংরক্ষণ না করায় সেখান থেকে ছয় বক্স রিএজেন্ট কীট জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক, স্যানেটারী ইন্সপেক্টর আবু সাইদ, পেশকার মো. শফিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর