মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো: আজগর আলী (৮২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত আজগর আলীর নাতিন জামাই আব্দুর রশিদ মোল্লা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। আজগর আলী উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোটবিশাকোল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও অভিযুক্ত মো: সোহেল রানা (২৪) একই গ্রামের মৃত: জামাত আলীর ছেলে।

বুধবার (২৮ অগস্ট) সকালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোটবিশাকোল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আজগর আলীকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গুড়া থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, আজগর আলীর পুত্র সন্তান না থাকায় সোহেল রানা বিভিন্ন সময় তার সম্পত্তি জোড়পূর্বক ভোগ দখলের চেষ্টা করে এবং প্রাণনাশসহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৮ অগস্ট) দুপুরে দিকে সোহেল রানাসহ অজ্ঞাত অনেকে দলবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্র সন্ত্র ও কাঠের বাটাম, বাশের লাঠি, লোহার রড নিয়ে আজগর আলীর বাড়িতে গিয়ে তাকে বাড়ী থেকে বের করে দেওয়া চেষ্টা করে। এসময় আজগর আলী বাড়ি থেকে বের হতে না চাইলে বাক বিবর্তক হয় এর এক পর্যায়ে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে মারতে থাকে। আজগর আলীর মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এবং হাত ভেঙ্গে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে থানায় একটি এজাহার দাখিল হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর