সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হরিপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক  মোঃ মকবুল হোসেনের দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে অত্র এলাকার সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
রবিবার  (১৮- আগস্ট) সকাল সাড়ে ১১টায় হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন হয়েছে।
এ ছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকে  হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গা-ঢাকা দিয়েছেন। এতে নাগরিক সেবা থেকে বঞ্চিত স্থানীয় জনসাধারণ।
এ সময় বক্তারা বলেন, গত ১৩ দিন থেকে চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে রয়েছে। এজন্য ইউনিয়নের মানুষ নাগরিক সেবা দুর্ভোগের মধ্যে আছেন।
তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান আমরা চাই না। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে তার বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর