সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে অটোভ্যানের ধাক্কায় রিতা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বেলা চারটার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রিতা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে মায়ের কাছে বিস্কুট খাওয়ার বায়না ধরে রিতা। মা টাকা দিলে সে বাড়ির অদূরেই বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে ফিরছিল। পথে ব্যাটারিচালিত দ্রুতগতির একটি অটোভ্যান ধাক্কা দিলে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হয় রিতা।
তাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর