সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

আটঘরিয়া প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খান এর বহিষ্কারের দাবিতে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার(১৪ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি আটঘরিয়া বাজার, দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রধান ফটকের সামনে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মনোয়ার হোসেন আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, আক্তারুজ্জামান আক্তার মিলন, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল,
পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব আজাহার আলী খান, যুগ্ম আহবায়ক শামীম রেজা প্রমুখ। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর