সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে চাটমোহরে দোয়া মাহফিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় পাবনার চাটমোহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চাটমোহর সরকারি কলেজের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল মজিদ।
দোয়া অনুষ্ঠানে শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরে বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনে চাটমোহরে নেতৃত্ব দানকারী ছাত্রনেতা সাজেদুর রহমান সিজান, ছাত্রদের পক্ষে সোহেল আহমেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক রকিবুল ইসলম মিলু প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম। এ জাতি তাঁদের আত্মত্যাগ কোনদিন ভুলবে না।
উক্ত অনুষ্ঠানে চাটমোহর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল ছাত্রনেতা ও কলেজের শিক্ষার্থীরা উপস্হিতি ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মতিউর রহমান মিলন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন নারিকেল পাড়া জামে মসজিদের পেশ ইমাম মো. আব্দুল মমিন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর