সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের সহযোগীতা ও নিরাপত্তা প্রদান

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন

পাবনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মন্দির-বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। বেলা ১১টায় আব্দুল হামিদ রোডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের পক্ষ থেকে সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করা হয়।

এ বিষয়ে যুবদল নেতা আব্দুর রায়হান বলেন, পুলিশ বাহিনী কর্ম বিরতিতে থাকায় দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই এর নির্দেশে এবং পাবনা জেলা বিএনপির দিক নির্দেশনায় আজ পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচিতে পাবনা জেলা যুবদলের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করা হয়।

তিনি আরও বলেন দেশের সম্পদ এবং সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাবনা শহরের বিভিন্ন মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটের সুরক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে যুবদল-ছাত্রদল।

দৃর্বৃত্তরা দেশের বিভিন্ন সম্পদ ধ্বংস করেছে, বিভিন্ন উপাসনালয়, মন্দিরে আক্রমণ করেছে। তারা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। সেই সাথে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে ছাত্র-জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দিবো না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর