মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে সিনেমা হল ভাংচুর ও লুটপাট

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুর শহরের চাঁচকৈড় বাণিজ্যনগরীতে অবস্থিত আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালিয়ে কম্পিউটার, প্রজেক্টর, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই তান্ডব চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে সিনেমা হলটির গেট ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘন্টাব্যাপি চলে ওই তান্ডব। এসময় তারা কম্পিউটার, প্রজেক্টরসহ আসবাবপত্র নিয়ে যায়। ঘটনার সময় আনন্দ সিনেপ্লেক্সের কর্মরত কেউই ছিলেন না।

স্থানীয়রা জানান, হামলার ঘটনা দুঃখজনক। আমাদের এলাকার একমাত্র সিনেমা হল ছিল এটি। ছবি দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে এখানে আসত লোকজন।

আনন্দ সিনেপ্লেক্সের মালিক আনিসুর রহমান বলেন, কারো সাথে দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। ভিতরের সবকিছু ভেঙ্গে তছনছ ও লুটপাট করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে ইউএনও সালমা আক্তার বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর