সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে ছাত্র-জনতার বিজয় মিছিল 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে বিজয় ও আনন্দ মিছিল এবং মতবিনিময় সভা শেষে মিষ্টি মুখ করানো করেছে ছাত্র-জনতার মাঝে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য হওয়ায় বিজয় ও আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা। বুধবার (৭ আগস্ট) সকাল ১১ টার দিকে ঈশ্বরদীতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নির্দেশনায় লাল সবুজরে জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্র-জনতার বিজয় মিছিলটি বের করে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার জনতার অংশ গ্রহনে বিজয় ও আনন্দ মিছিলটি শহরের রেলগেট থেকে বের করা হয়। র‍্যালি শহরের পাবনা-দাশুড়িয়া মহাসড়কের পোস্ট অফিস হয়ে হাসপাতাল রোড, কলেজ রোড, চাঁদ-আলী রোড ও স্টেশন রোড হয়ে রেলগেটে এসে পথ সভায় মিলিত হয়। সভায় বক্তারা শেখ হাসিনার গ্রেফতারসহ শাস্তি দাবী করে বলেন, ছাত্র-জসতার আন্দোলনে হাজারো শিক্ষার্থী ও জনতার রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাদের ঋণ কখনোই শোধ করা যাবে না। এসব শহীদদের ভুলে যাওয়া যাবে না। তাদের পরিবারের খোঁজ খবর নিতে হবে। নিজেদের অবস্থান থেকে অবশ্যয় তাদের পরিবারের জন্য কিছু করতে হবে। একই সঙ্গে নতুন স্বাধীনতা আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর