মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গ্রেফতার বাণিজ্য করায় ভাঙ্গুড়ায় ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তা বদলি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ছবি: পাবনার ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হক।
ছবি: পাবনার ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হক।

দেশের চলমান অস্থির পরিস্থিতিতে পাবনার ভাঙ্গুড়ায় একযোগে ওসিসহ মোট ৮ পুলিশ কর্মকর্তা বদলি হয়েছেন। তবে কেন একসঙ্গে ৮ জন কর্মকর্তা বদলি করা হলো, তার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক থানায় কর্মরত একাধিক সদস্য বলেন, স্থানীয় রাজনীতির সঙ্গে অতি সখ্য, অনিয়ম, ঘুস ও আটক বাণিজ্য ছাড়াও নানান অভিযোগই বদলির কারণ।

বদলি হওয়া ৮ কর্মকর্তা হলেন, ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হক, সহকারী উপ-পরিদর্শক আজাবুল ইসলাম, ডিএসবির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আমির হামজা, সহকারী উপ-পরিদর্শক সায়েদুল ইসলাম, উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুল হাই মোত্তালেব ও উপ-পরিদর্শক আকরাম ইসলাম।

এদের মধ্যে ওসি নাজমুল হককে ডিআইজি রংপুর রেঞ্চের কার্যালয়ে ও বাকিদের সিলেট, বান্দরবান ও রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা পুলিশের সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, তিনি নিজেই বিষয়টি নিয়ে দ্বিধায় আছেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে এই সংক্রান্ত নথি আসায় তিনি বিষয়টি অবগত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর