মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ইন্টারনেট সেবা বন্ধের ব্যর্থতার দায় নিজ কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন-প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

কোটা আন্দোলনকে ইস্যু  করে দেশজুড়ে চলমান সহিংসতাকে ঘিরে ইন্টারনেট সেবা ব্যাহত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধের ব্যর্থতার সব দায়ভার নিজকাঁধে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বিকালে  নাটোরের সিংড়ায়  জাতীয় শোক দিবস স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তব্যের সময় এ ক্ষমা প্রার্থনা করেন পলক।
পলক বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। এ ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।’
 অশুভ চক্রান্তকারীরা সন্ত্রাস এবং হত্যাকান্ডে মেতে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, যেভাবেই হোক ছাত্র-ছাত্রী এবং কিশোর-কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে।ছাত্রছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে।
 প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, কখনও তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ-মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস, অবশ্যই এই ভুল বোঝাবুঝি অবসান হবে। এতে করে  ষড়যন্ত্রকারীদের সকল চক্রান্ত বিফল হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর