মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় বিস্ফোরক মামলায় আরও এক বিএনপি নেতাসহ মোট গ্রেপ্তার-১১

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনে মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি নেতার নাম মো. সুলতান আহমেদ। তিনি উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। শনিবার রাতে তার নিজ বাড়ি কুশাবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিস্ফোরক মামলায় মোট ১১জনকে গ্রেপ্তার করল পুলিশ।

এ মামলায় গত ৭ দিনে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদ এবং রামানন্দ খাজুরা ইউনয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান মো. আফছারুজ্জামান আফছারসহ ১১জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত ২২ জুলাই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ১৪ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬ থেকে ৬৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় এ পর্যন্ত মোট ১১জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর