সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি গালিবুর রহমান শরীফ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন

পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ এমপি বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গিবাদী শক্তি বিএনপি জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ছাত্র আন্দোলনের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। সরকার সকল নৈরাজ্য মোকাবিলা করে জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছে। তবে সেই অপশক্তি এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঈশ্বরদীর কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে শুরু থেকে তিনি নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। এজন্য তাঁরা গুজবে কান না দিয়ে সরকার ও তাঁর উপর আস্থা ও বিশ্বাস রেখে, আন্দোলনে রাজপথে নামেনি। এজন্য এই অঞ্চলের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। গালিবুর রহমান শরীফ এমপি বলেছেন, অপকর্মকারীরা বসে নেই। তারা আরও অপকর্মের পাঁয়তারা করছে। সাধারণ মানুষের লাশ চায় তারা। জনগণ দুশ্চিন্তায় থাকলে জঙ্গিবাদী শক্তি বিএনপি জামায়াত খুশি হয়। তারেক রহমান লন্ডনে বসে আরাম আয়েশের জীবন অতিবাহিত করে দেশের জনগণকে কীভাবে নৈরাজ্যের মধ্যে রেখে দেশকে অস্থিতিশীল করবে সেই চক্রান্তে লিপ্ত। সরকার জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চটুকু করছে। জনগণও সরকারকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কেউ যাতে গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। এসময় গণমাধ্যমে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান গালিবুর রহমান শরীফ এমপি। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা।  সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সভাপতি কে এম আবুল বাসার, খোন্দকার মাহবুবুল হক দুদু, আব্দুল মান্নান টিপু, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, নির্বাহী সদস্য আ ত ম শহীদুজ্জামান নাসিম ও সাবেক সহ-সভাপতি সহকারী অধ্যাপক হাসানুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর