মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে বজ্রপাত নিরোধক ৪০০ তাল চারা রোপন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাত নিরোধক তাল গাছের চারা রোপনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সোমবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপড়া সড়কের দুইপাশে তাল গাছের ৪০০ চারা রোপনের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে সড়কের পাশেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা ও কৃষি কর্মকর্তা হারুনর রশীদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, যুব উন্নয়ন অফিসার মো. ফজলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর