মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নলডাঙ্গার মাধনগরে রেল লাইনে পড়ে থাকা গাঁজা কুড়াতে জনগনের উপচে ভীড়!

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

রেল লাইনে পড়ে থাকা মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে শতশত জনগন। এমন ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গায়। শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার মাধনগর রেল ষ্টেশনের পাশে রেল লাইনে এমন দৃশ্য দেখা যায়।
বিষয়টি এখন টক অফ দ্যা এরিয়া। স্থানীয় এলাকাবাসী হাসান আলী, রাকিব হোসেনসহ আরও অনেকে জানান, উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিনে ২৫৩ নং পিলারের কাছে, কয়েক কেজি গাঁজা পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা।
বিষয়টি জানাজানি হলে শতশত জনগন সেখানে ভীড় জমায়। তারা আরও জানান, অনেকের ধারনা রাতের কোন এক সময় এই মাদকদ্রব্য গাঁজা ট্রেন থেকে ফেলা হয়েছে। একটি গাঁজার ব্যাগও ছিলো সেখানে আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পরে ছিলো প্রচুর গাঁজা, অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রেল স্টেশনের দক্ষিনে মাছের আড়তের কাছে প্রচুর লোক দেখা যায়। পরে জানা যায়, সেখানে জনগন মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে। ধারণা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত থেকে বাঁচতে কোন মাদক কারবারী ট্রেন থেকে এখানে গাঁজাসহ ব্যাগটি ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর