সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আজ সাংবাদিক সাইদুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে আজ (১৩ জুলাই) শনিবার সমাজসেবক, সংগঠক, কবি, কলামিস্ট, সাহিত্যসেবী, সাংবাদিক ও প্রয়াত সাইদুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী। পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের আজকের এইদিনে (১৩ জুলাই) তিনি মারা যান। ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। মৃত সাইদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিন প্রতি বছর সাইদুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার আয়োজন করেন ঈশ্বরদী সাহিত্য কোলাহল ও বিশ্ববাংলা সাহিত্য পরিষদ। এতে অংশ গ্রহণ করেন ঈশ্বদীর বিশিষ্ট ব্যাক্তিবর্গ। আজ সন্ধ্যায় ঈশ্বরদী সাহিত্য -সাংস্কৃতি পরিষদ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  সাইদুল ইসলাম ঈশ্বরদী সাহিত্য-সাংস্কৃতি পরিষদের নির্বাহী সদস্য ও ঈশ্বরদী সাহিত্য কোলাহলের উপদেষ্টা এং বিশ্ববাংলা সাহিত্য পরিষদ, ঈশ্বরদী শাখার যুগ্ন সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর