মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুর পৌরসভায় ১৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নতুন কোনো করারোপ ছাড়াই নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রথম শ্রেণির এ পৌরসভায় ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
সোমবার (৮ জুলাই) দুপুরে পৌর মিলনায়তনে সুধীজনদের সঙ্গে আলোচনা শেষে এ বাজেট ঘোষণা করা হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা।

বাজেট নিয়ে আলোচনা করেন- পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসান আলী, হিসাবরক্ষক মো. নুরুজ্জামান টিবলু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, আব্দুল বারী প্রমূখ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের মূল বাজেট ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকা ধরা হয়েছে এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ৬৫ লাখ ১ হাজার ৮৬০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৯৮৩ টাকা ও রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৮৬০ টাকা এবং মোট স্থিতি ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা।

বক্তাদের প্রশ্নোত্তরে মেয়র শাহনেওয়াজ বলেন, এবারের বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট, সোলার, বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহ এবং চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে গুরুদাসপুর হবে আলোকিত মডেল পৌরসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর