মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার বিকেল ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নইমুদ্দিন মন্টু, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার নাটোরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশে আসার পথে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে আহত করে যুবলীগের নেতাকর্মীরা। পরে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশেও হামলা চালিয়ে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭ জন বিএনপি নেতাকর্মী আহত করে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর