মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মধ্যম আয়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী -পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ১৫ বছরের পথ পরিক্রমায় মধ্যম আয়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী। জননেত্রী শেখ হাসিনা সততা, মেধা আর সাহসিকতা দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ, সুন্দর আর নিরাপদ।

শনিবার (৬ জুলাই) দুপুর ১২টায় সিংড়া উপজেলায় তাঁর বাসভবনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আরইআরএমপি প্রকল্পের কর্মীদের মাঝে সঞ্চয় তহবিলের চেকসহ সনদ বিতরণ এবং ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। বিদ্যুতের আলোয় গ্রামগুলো জেগে উঠেছে। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, ইন্টারনেটসহ সকল নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে গেছে। তিনি দেশের সকল গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন।

পলক বলেন, সহমর্মিতা দিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকল শ্রেণী-পেশার মানুষের সমৃদ্ধির জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রম বাস্তবায়ন করছেন।প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সার্থক রুপায়নের পথ পরিক্রমায় ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ এর রুপকল্প প্রদান করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, শামীমা হক রোজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর