মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গাইবান্ধায় মাদক ব্যবসায়ী মুন্নাফের বাড়ী হতে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনা এবং সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানার দিক-নির্দেশনায় এসআই সানোয়ারুল ইসলাম সঙ্গীয় এএসআই জিয়াউর রহমান একাধিক মাদক মামলার আসামী মুন্নাফ মিয়ার বাড়ি হতে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
৩ জুলাই বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের ওয়ারেন্ট ভুক্ত আসামী মোন্নাফ মিয়া (৩১) এর বসতবাড়ীতে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য বস্তাতে উঠাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোন্নাফ মিয়া ফেন্সিডিলের বস্তা ফেলে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে সদর থানা পুলিশ।
এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ৮৫ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধারপূর্বক মাদক ব্যবসায়ী মুন্নাফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর