সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত জেরে বড় ভাইকে কুপিয়ে জখম

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন

আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাইয়ের আঙ্গুল কর্তন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনা বড় ভাই মোকসেদ আলী বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এজাহার সুত্রে জানা গেছে, আটঘরিয়া পৌর সভার ধলেশ্বর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মোকসেদ আলী সম্প্রতি নিজ বসত বাড়ীর উঠানে ঘর তৈরি কাজ করছিলেন। এসময় তার ছোট ভাই মুকুল হোসেন ঘর তুলতে নিষেধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাধা সৃষ্টি করে। তাৎক্ষনিক আমি মুকুলকে বাধা দিতে নিষেধ করলে সে আমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে থাকলে বাম হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে বিছিন্ন হয়ে যায় এবং এলোপাথারি ভাবে মারপিট করে গুরুত্বর আহত করা হয়।
এতে আমার ডাক চিৎকারে আমার স্ত্রী আর্জিনা খাতুন দ্রুত আমাকে বাচানোর জন্য এগিয়ে  আসলে তাকেও ধারালো হাসুয়া দ্বারা আঘাত করে রত্তাক্ত জখম করেন। এসময় আ্শপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
বাদী মোকসেদ আলী আরও জানান, দীর্ঘদিন ধরে আমার পৈত্তিক সম্পত্তি নিয়ে মুকুল আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে।
বাড়ীর ভিটে ছাড়া করার জন্য বিভিন্ন মহলের কাছে নানান ধরনের কথাবার্তা বলে বেড়্চ্ছা এবং মামলা তুলে নেয়ার জন্য আমাকে ও আমার স্ত্রীকে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর