মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নাটোরের সিংড়া উপজেলা, পৌর আওয়ামী লীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

রোববার (২৩ জুন) সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আ’লীগ কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

উপজেলা আ’লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিংড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আউয়াল, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মমিন মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান লিখন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, সাবেক যুবলীগ নেতা গোলাম জাকারিয়া মিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর