সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২২ জুন, ২০২৪, ১:৪৮ অপরাহ্ন

পাবনায় রেললাইন পারাপার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোছা. ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা এই নারী রেললাইন দিয়ে হাটতেছিল। খালিশপুর থেকে হেঁটে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ঢাকারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন।
স্থানীয়রা আরও জানান, মাঝেমধ্যেই এই রুটে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে মানুষ মারা যাচ্ছে।  দু-এক জায়গা ছাড়া কোথায় কোন গেটম্যান নেই। ঝুকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিটি পারাপারের জায়গায় গেটম্যান দেওয়ার দাবি জানান।
ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী রেললাইন ক্রস করেছিল। সঙ্গে সঙ্গে আবারও ক্রস করলে ট্রেনে কাটা পড়ে। ঘটনা একটু আগে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আমরা রওয়ানা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর