সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে পিকনিকের নৌকা দেখতে গিয়ে শিশুর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৭:২২ অপরাহ্ন

পাবনার চাটমোহরে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আশরাফুল (৪)। সে উপজেলার বিলচলন ইউনিয়ন চরসেনগ্রাম মহাজের পাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০ টার দিকে বিলচলন ইউনিয়ন চরসেনগ্রাম মহাজেরপাড়া গুমানী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাসী সুত্রে জানা গেছে, গুমানি নদীতে পিকনিকের নৌকা গান বাজিয়ে যাচ্ছিল। এসময় কৌতহল বসত গ্রামের বেশ কয়েকটি শিশু নদীর পাড়ে সেই নৌকা দেখতে যায়। অসাবধানতায় শিশু আশরাফুল নদীর পানিতে পড়ে যায়।এসময় আর শিশুরা চিৎকার চেচামেচি শুরু করলে  এলাকাবাসী এসে  তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে  বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান বলেন, গুমানী নদীতে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে পড়ে চরসেনগ্রাম মহাজের পাড়ার সাইদুল ইসলামের ছেলে ৪ বছরের ছোট শিশু আশরাফুলের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর