মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চলনবিলের খালে বা নদীতে কোনো অবৈধ দখলদার মাছ চাষ করতে পারবে না -পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ৩০০ কিলোমিটার খাল খনন করে দিয়েছেন, সেই খাল দখলমুক্ত রাখার জন্য ‘জাল যার জলা তার’ নীতি অনুসরণ করে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে অভিযান চলমান আছে। চলনবিলের খালে বা নদীতে কোনো অবৈধ দখলদার মাছ চাষ করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৫ বছরে পিছিয়ে পড়া কাঁদাখুচা চলনবিলকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। সিংড়ায় স্কুল কলেজের নতুন ভবন, রাস্তা, বিদ্যুৎ, ইন্টারনেট সবকিছুই গত ১৫ বছরে উপহার দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ১১টায় সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাঁতপুকুরিয়ায় মুজিব কিল্লা এবং ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র এবং থ্রেশিং ফ্লোর নির্মাণকাজ ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএডিসি নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি এড. ওহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, শামীমা হক রোজী, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম প্রমুখ।

পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব কিল্লার কাজ শুরু করেছিলেন, তাঁর অসমাপ্ত কাজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেষ করছেন। ৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে খেলার মাঠ, আশ্রয়কেন্দ্র, ক্লাস করার জায়গা নিয়ে পুরো রাজশাহী বিভাগে প্রথম দুইটি মুজিব কিল্লা স্থাপিত হতে যাচ্ছে, দুটিই সিংড়াতে। ৩ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চলনবিল উন্নয়ন প্রকল্পের আওতায় বিএডিসি’র মাধ্যমে সিংড়াতে ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র, এবং মাড়াই কেন্দ্র নির্মাণ করা হচ্ছে যেটার ধারণক্ষমতা হবে ১ হাজার মেট্রিক টন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উজাড় করে দিচ্ছেন, তাই আমাদেরকেও আগামীদিনে তাঁর পাশে থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর