সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় জনগণের নিরবিচ্ছিন্ন চলাচলে আনসার মোতায়েন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জনগণের নিরবিচ্ছিন্ন চলাচল নিরাপদ রাখতে আনসার মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নির্দেশে ভাঙ্গুড়া উপজেলার বাস টার্মিনাল এলাকায় আনসার সদস্য মোতায়েন করা হয়।

প্রথম দিন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, ওয়ার্ড দলনেতা তানভির আহমেদ ও জয়নুল আবেদীন দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল বলেন, পাবনা জেলা কমান্ড্যান্ট স্যারের নির্দেশে ভাঙ্গুড়া বাস টার্মিনাল এলাকায় জনগণের নিরবিচ্ছিন্ন চলাচল নিরাপদ রাখতে আগামী ২০ জুন পর্যন্ত আনসার মোতায়েন থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর