সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ পথচারীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৬:০৯ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত আমজাদ হোসেন (৭০) সে উপজেলার  মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত জয়তন মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমজাদ হোসেন রতনপুর এলাকায় রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাবনাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার  চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার  অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকায় তিনি  মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা  আজকের পত্রিকাকে বলেন, পুলিশ দূর্ঘটনাস্থ পরিদর্শন করেছে। কেউ অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সিএনজিটি আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর