মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিক খুন

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

খাগড়াছড়ির রামগড় দুর্বৃত্তের আঘাতে আবু মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে সকালে মরদেহ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।গতকাল বুধবার বিকালের পর থেকে সে নিঁখোজ হয়।

নিহত মো: আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মৃত আমির হোসেন এর ছেলে।নিহত আবু মিয়ার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।সে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত।

নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান,প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন।গতকাল দুপুরে এক আনসার কর্মীর সাথে দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান।সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশেপাশে খোঁজ নিয়ে তাকে না পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানানো হয়।পরে সকালে বাগান তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।এসময় তার মাথায় আঘাতের চিহ্ন,কান কাটা অবস্থায় দেখা যায়।লাশের পাশে রড এবং কাটিং প্লাস পাওয়া গেছে।

রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এস এম ফয়সল কে এ বিষয়ে জানতে ফোন করা হলে “শ্রমিক মার্ডার হয়েছেন বলে ফোন কেটে দেন।”পরবর্তীতে কল দিলেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।

রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান,প্রাথমিক ভাবে হত্যাকান্ড বলে ধারণা করছি।লাশের মাথার বামপাশে আঘাতের চিহ্ন রয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে।থানায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য এর আগে গত বছরের ২৩ আগস্ট পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের মসজিদের অজুখানার পাশে থেকে বাগানের সাবেক শ্রমিক নুর আলমের মরদেহ উদ্ধার করা হয়।সে মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর