মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে আরও ১৯৮ ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ঘর

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

আশ্রায়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে নাটোরের গুরুদাসপুরে আরও ১৯৮ গৃহহীন ও ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। রবিবার (৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সালমা আক্তার।

তিনি বলেন, আগামী মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী সারা দেশের ১৮৮ উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করবেন। যার মধ্যে গুরুদাসপুরের ১৯৮টি ঘর রয়েছে। এরমধ্যে মশিন্দা ইউনিয়নের বিল-ব্যাসপুরে ২১টি, দশ নম্বর ব্রীজ সংলগ্ন এলাকায় ১৯টি, ধানুড়ার কোলা মৌজায় ৬০টি, চাপিলার চকদিঘলিতে ৯৮টি ঘর রয়েছে। এর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে।
ইউএনও আরও বলেন, প্রধানমন্ত্রী চলমান আশ্রয়ণ-২ প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করেছেন। ইতিমধ্যে গুরুদাসপুরকে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হলেও কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার থেকে থাকলে তাদেরও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজেদুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মাজেম আলীসহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর