মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নলডাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

❝ স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ❞ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪।  শনিবার (৮ জুন) বেলা ১২ ঘটিকায় নলডাঙ্গা উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।

 

পরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মোঃ আশিকুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, নাটোর পল্লী বিদ্যুৎ সাব-জোনার অফিস নলডাঙ্গা শাখার এজিএম আল এমরান হোসেন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুলজ্জামান মিঠু, নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ব্রহ্মপুর ইউনিয়ন ভূমি অফিসার মজিবর রহমান, পিপরুল ইউনিয়ন ভূমি অফিসার আব্দুল লতিফ, নলডাঙ্গা প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ প্রমূখ।

 

 এই সেবা সপ্তাহে জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক অনলাইনে ডিজিটাল সেবা দেয়া হবে। জমি খারিজ করতে গিয়ে কারো দ্বারা প্রতারিত না হওয়ারও আহবান জানানো হয়েছে অনুষ্ঠানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর