মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে পিসিডি’র কৈশোর মেলার নামে তামাশা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন

পাবনার চাটমোহরে বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভলপমেন্ট (পিসিডি) গতকাল মঙ্গলবার আয়োজন করে কৈশোর মেলার। পিকেএসএফ’র অর্থায়নে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে পিসিডি’র কিশোর-কিশোরী ক্লাব এই মেলার আয়োজক। তবে মেলায় যে ৫/৬টি স্টল বানানো হয়। সে সকল স্টলে ‘স্থান ঃ ভাঙ্গুড়া পৌরসভা চত্বর” লেখা ব্যানার টাঙানো হয়। মেলার কোন উদ্বোধন করা হয়নি। মেলার কোন স্টলে কোন উপকরণ বা কিশোর-কিশোরী ছিলো না। পিসিডি’র দু’চারজন কর্মকর্তা মেলা চত্বরে পায়চারি করেছে মাত্র। কী কারণে কিংবা কী উদ্দেশ্যে এই মেলা,তা কেউ বলতে পারেনি। কেউ জানেন না এই মেলার বিষয়ে। বিকেলে নাকি মেলার সমাপনী অনুষ্ঠানও হয়েছে। সেখানে পিসিডি নিজেদের মতো করে নিজস্ব কয়েকজন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। সমাপনী অনুষ্ঠানে পিসিডির কর্মকর্তা-কর্মচারীসহ ১৫/২০ জন উপস্থিত ছিলেন। একাধিক সূত্র জানায়,প্রতি অর্থবছরে পিকেএসএফ কিশোর-কিশোরী ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধূলা প্রকল্পে পিসিডিকে মোটা টাকা দিয়ে থাকে। সারা বছর খাতা-কলমে কাজ দেখিয়ে পিসিডি বছর শেষে এ ধরণের তথাকথিত মেলার আয়োজন করে দাতা সংস্থার অর্থ হরিলুট করে থাকে। খেশোর মেলার নামে পিসিডি’র এই তামাশা নানা গুঞ্জনের সৃষ্টি করেছে।

এ বিষয়ে পিসিডির সিনিয়র প্রোগ্রাম অফিসার আঃ গণি বলেন,চাটমোহরে এই মেলা হচ্ছে। তাহলে স্থান হিসেবে ভাঙ্গুড়া পৌরসভা চত্বর ব্যানার টাঙানো কেন ? এ প্রশ্নের জবাবে আঃ গণি বলেন,এটা আপনার দেখার বিষয় না। আপনি লেখলে চাটমোহরের কথা লেখেন। অন্য উপজেলারটা আপনাকে দেখতে হবে না।
পিসিডি’র নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলমের সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর