সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন

পাবনার চাটমোহরে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ। সেরা বিতার্কিত নির্বাচিত হয়েছে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের তানহা তাসনিম।

পরে অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরস্কার বিতরণ। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর