সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় টানা দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন তানভীর, ভাইস চেয়ারম্যান মহিদুল, তহুরা

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে টানা দুই বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম। তিনি আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে।
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ ও ভোটগণনা শেষে বুধবার (২৯ মে) রাতে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহারুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী,আটঘরিয়া উপজেলায় মো: তানভীর ইসলাম(মোটরসাইকেল) পেয়েছেন ৪০ হাজার ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম কামাল (ঘোড়া) ৩৪ হাজার ৭৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
আটঘরিয়া উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মো: মহিদুল ইসলাম (চশমা) ২৫ হাজার ১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন মাইক (স্বতন্ত্র) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৫০ ভোট।
টানা দুই বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তহমিনা সুলতানা -হাঁস(স্বতন্ত্র) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছমা খাতুন (স্বতন্ত্র) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬০৬ ভোট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর