সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন এমদাদুল মো. হক রানা সরদার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. এমদাদুল হক রানা সরদারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এমদাদুল হক রানা সরদারের করা রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার (২৭ মে) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের এই আদেশে এমদাদুল হক রানা সরদারের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকলো না বলে জানা গেছে। হাইকোর্ট প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত রোববার (২৬ মে) নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এমদাদুল হক রানা সরদারের উপস্থিতিতে শুনানি করে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন এমদাদুল হক রানা সরদার। তৃতীয় ধাপে আগামী ২৯ মে বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া ঈশ্বরদী উপজেলা নির্বাচনে তিনজন প্রার্থীর একজন আনারস প্রতীকের এমদাদুল হক রানা সরদার। প্রতীক পেয়ে আচরণবিধি লঙ্ঘন করে ঈশ্বরদী শহরে একটি মিছিল করেন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ ওঠে এমদাদুল হক রানা সরদারের বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ (মোটরসাইকেল) এসব বিষয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে তাকে নির্বাচন কমিশনে তলব করে জবাব দিতে বলা হয়। তার দেওয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর