মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে মাটি টানা ট্রাক্টর চাপায় চালক নিহত

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে মাটি টানা গাড়ির নিচে চাপা পড়ে মেহেদী হাসান (২০) নামে এক চালক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে সদর ইউনিয়নের প্রিয়ভাগ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত চালক নওগাঁ জেলার ধামইরহাটি উপজেলার চক ভবানী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক বলেন, কয়েক মাস যাবত উপজেলার ভরতপুর গ্রামের সুজাব হোসেন নামের এক মাটি ব্যবসায়ী সদর ইউনিয়নের প্রিয়ভাগ গ্রামের ফসলী জমিতে রাতে মাটি কেটে বিক্রয় করে আসছিলেন। সোমবার রাতে একটি টাক্টর মাটি নামাতে গিয়ে উল্টে যায়। এতে চালক ট্রাক্টরের নিচে পরে গিয়ে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
সুজাব হোসেন বলেন, অনাবাদী জমি ও পুরাতন পুকুর সংস্কার করে মাটি ট্রাক্টরে করে জমির মালিকের গর্তে জায়গায় ভরাট করা হচ্ছিল। চালক দুর্ঘটনা বসত গাড়ী উল্টে দিয়ে চাপা পরে মারা গেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম খাঁন বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ফসলী জমিতে পুকুর খনন করা হচ্ছে এমন বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর