মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেন্সিডিল সহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী সহ ২জন আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মাসুম হাওলাদার (৩০) ও অপর সিপাহী হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্না খাতুন (২৮) কে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রবিবার (১৯ মে) বিকেলে পৌর শহরের ফকিরের বটতলা, পিয়ারাখালী ও স্কুল পাড়া এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে ফেন্সিডিল আটক করা হয়েছে। এ সময় মাসুম হাওলাদারের ভাড়া বাসা থেকে ২৩৪ বোতল এবং হাফিজুল ইসলামের বাসা থেকে ৬১ বোতল ফেন্সিডিলসহ নগদ এক লাখ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের কাছ থেকে। আটককৃত আসামী মাসুম হাওলাদার পিরোজপুর সদর থানার উদয়কাঠি গজলিয়া এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে ও ঝর্না খাতুন বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ার বড়াকোঠা গ্রামের মোঃ হাফিজুল ইসলামের স্ত্রী। মাসুম হাওলাদার ও হাফিজুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত সিপাহী। ঈশ্বরদী থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত ২ আসামীসহ পলাতক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক আইনে মামলা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান জানান, দুই সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর