মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নলডাঙ্গায় ভেজাল সার সংরক্ষন ও বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় ভেজাল সার সংরক্ষন ও বিক্রি করার অপরাধে মোঃ হাফিজুর রহমান নামে এক কীটনাশক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। এসময় তার দোকান থেকে ভেজাল ও নিম্নমানের এবং নিবন্ধনবিহীন বোরন সার জব্দ করে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নলডাঙ্গা বাজারে ওই ব্যবসায়ীর মালিকানাধীন মের্সাস মাহমুদা এন্টারপ্রাইজ নামে দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক। এসময় উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস, অতিরিক্ত কৃষি অফিসার কিশোয়ার হোসেন. উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, নলডাঙ্গা বাজারস্থ মের্সাস মাহমুদা এন্টারপ্রাইজের মালিক মোঃ হাফিজুর রহমান তার দোকানে নিম্ন মান সম্পন্ন এবং নিবন্ধনবিহীন বোরন সার ও ফার্টি হরমন সংরক্ষণ করে বাজারজাত করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে তার দোকান থেকে সম্প্রতি নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরিক্ষার পর তা ভেজাল ও নিম্নমান বলে প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে আজ দুপুরের দিকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ওই দোকানে অভিযান চালিয়ে এসব মালামালের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ৩০ কেজি বোরন সার ও ৪ বোতল ফার্টি হরমন জব্দ করা হয়। পরে সার ব্যবস্থাপনা আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। কৃষি অফিসার বলেন, ফার্টি নামে বোতলে কোন রেজিষ্ট্রেশন নম্বর ছিল না। তবে আর যাতে তার দোকানে নিম্ন মান সম্পন্ন এবং নিবন্ধনবিহীন বোরন সার ও ফার্টি হরমন সংরক্ষণ করে বাজারজাত  না কওে সেব্যাপারে ওই ব্যবসায়ীকে সর্তক করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর